ঢাকা | | বঙ্গাব্দ

অত্যাধুনিক ও নিঁখুত প্যাথলজি টেস্টের নিশ্চয়তায় বাংলাদেশে মনিপাল ট্রুটেস্ট

author
Reporter

প্রকাশিত : Mar 4, 2026 ইং 125 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

প্রতিবেশী দেশ হিসেবে অত্যাধুনিক ও নিঁখুত প্যাথলজি টেস্টের সেবা প্রদান করতে বাংলাদেশে কার্যক্রম শুরু করছে মনিপাল ট্রুটেস্ট। এটি ভারতের গত ৭০ বছর ধরে বিশ্বস্ত মনিপাল গ্রুপের একটি প্রতিষ্ঠান। 

কৌশলগত ভৌগলিক সম্প্রসারণের অংশ হিসেবে এবং প্রতিবেশী দেশে দক্ষ প্যাথলজি টেস্টের সেবা নিশ্চিত করার পাশাপাশি অত্যাধুনিক অনকো-ডায়াগনোসিস, নন-ইনভ্যাসিভ প্রিনাটল টেস্টিং (এনআইপিটি), নেক্সট-জেনারেশন সিকুয়েন্সিং (এনজিএস) এবং ইনফেকশন টেস্টিং সেবা পৌঁছে দেয়াই কোম্পানিটির লক্ষ্য।

এদেশে ক্যান্সার স্ক্রিনিং এবং ইনফেকশন টেস্টিংয়ের ওপর বিশেষ দৃষ্টি দেবে বলে জানিয়েছে কোম্পানিটি। গত কয়েক বছর ধরে প্রাণঘাতী সংক্রামক রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ইনফেকশন টেস্টিংয়ে গুরুত্ব দিচ্ছে তারা। কোম্পানিটি ব্লাড টেস্ট কালচারসহ সার্বক্ষণিক ইনফেকশন টেস্টিং সেবা প্রদান করার পদক্ষেপ হাতে নিয়েছে। 

মনিপাল ট্রুটেস্ট’র সিইও ডা. (ক্যাপ্টেন) সন্দীপ শর্মা বলেন, “বাংলাদেশী ভাই-বোনদের সেবা প্রদান করার লক্ষ্যে সেদেশে আমাদের কার্যক্রম শুরু করতে পেরে আমরা আনন্দিত। প্রতিবেশী হিসেবে দেশটিতে আমরা আমাদের দক্ষ ও অভিজ্ঞ সেবা পৌঁছে দিতে চাই। ইতোমধ্যে ভারতের মনিপাল হাসপাতালে বহু বাংলাদেশী চিকিৎসা নিতে আসায় কাছে মনিপাল একটি সুপরিচিত নাম হয়ে উঠেছে। এই সম্প্রসারিত কার্যক্রমের মাধ্যমে আমরা এই আস্থা ও পারস্পরিক সৌহার্দ্যকে আরো বাড়িয়ে তুলতে চাই।”

মনিপাল ট্রুটেস্ট ভারতে তিন ধরণের ডায়াগনোস্টিক সেবা প্রদান করে থাকে; সেগুলো হচ্ছে- রেডিওলজি, প্যাথলজি ও অনকো-ডায়াগনোসিস। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ সব শহরে দ্রুত, নিঁখুত ও নির্ভরযোগ্য ডায়াগনোস্টিক সেবা প্রদান করে প্রতিষ্ঠানটি।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS