ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ‘আ’লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগে’র সংবাদ সম্মেলন

author
Reporter

প্রকাশিত : Feb 24, 2026 ইং 107 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক নেতৃবৃন্দের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলার আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগ, মহানগর যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। রবিবার (১৫ নভেম্বর) সকালে কুমিল্লা ক্লাব অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতারা। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস। 

বক্তব্যে তারা জানান, গত ১১ নভেম্বর ছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮-তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন। ওইদিন কুমিল্লা মহানগরীর ২৫ নং ওয়ার্ডের পুরাতন চৌয়ারা বাজার এলাকায় জিল্লুর রহমান চৌধুরী জিলানী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। যা খুবই বেদনাদায়ক, ঘৃণ্যকর একটি ঘটনা। কুমিল্লা মহানগর আ’লীগ, মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এই হত্যাকা-টির তীব্র নিন্দা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। 

তারা বলেন, রাজনৈতিকভাবে আমরা হত্যা, চাঁদাবাজ, মাদক ও কলহের বিরুদ্ধে। অথচ একটি ষড়যন্ত্রকারি যারা সব সময় স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকে, তারাই মহানগর আওয়ামী লীগের কর্ণধার ও মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও আর্দশ সদর আওয়ামী লীগের নেতৃত্বকে কলুষিত করার জন্য জিল্লুর হত্যাকাণ্ডে জড়িত করেছে।

মামলার ষড়যন্ত্রমূলকভাবে আসামী করা হয়েছে মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদসহ কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল  ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম  রিন্টুকে। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী সপ্তাহ খানিক ধরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাঁটান যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ ভোর থেকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসে যুবলীগের প্রতিবার্ষিকীর নানান আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। অথচ এই নির্দোষ ব্যক্তিকে হত্যা মামলার আসামী করা হয়েছে অন্যায়ভাবে। 

উক্ত ষড়যন্ত্রমূলক মামলায় জড়িত করা নেতৃবৃন্দসহ যারা মামলার বিষয়ে নানা রকম কুটকৌশলে লিপ্ত সকলের মোবাইল ট্র্যাকিং ও ভয়েস রেকর্ড সংগ্রহের মাধ্যমে উক্ত ঘটনায় প্রত্যেকের অবস্থান ও তাদের সম্পৃক্ততা নিরূপণের জোর দাবি জানাচ্ছি।

তারা আরও জানান, হত্যা রাজনীতিতে সেরা পরিবারই আজ ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। আমরা সন্দেহ করছি হত্যা মামলা সৃষ্টি করে রাজনীতির ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় কেউ জিল্লুর হত্যাকা- ঘটাতে পারে। কারণ হত্যাকা-টি ঘটেছে সকাল সাড়ে ৭ টায়। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিসকেরা মৃত ঘোষণার পর প্রায় সাথে সাথেই কান্দিরপাড়ে ইমরান খানের নেতৃত্বে কয়েকজন যুবক ডিজিটাল ব্যানারসহ একটি মিছিল করে। এতেই বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে প্রতীয়মান হয়।

সংবাদ সম্মলনে এসময় কুমিল্লার সাংবাদিকবৃন্দসহ সদর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  





নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS