কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে পাঁচথুবীতে এমপি সীমার গণসংযোগ

author
Reporter

প্রকাশিত : Jul 28, 2023 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার আদর্শ সদরের পাঁচথুবী ইউনিয়নের সুবর্নপুর আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। 

শুক্রবার বিকেলে এ গণসংযোগ করেন তিনি।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সুবর্নপুর গ্রামের কৃতি সন্তান কোতয়ালী থানা যুবলীগের সাধারন সম্পাদক আকবর হোসেন ভূইয়া।

সভার প্রধান অতিথির বক্তব্যে এমপি আঞ্জুম সুলতানা সীমা  কুমিল্লার আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে সকলকে  সহায়তা করার জন্য উদাত্ত আহবান জানান। 

এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান মিঠু, জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক মানিক খন্দকার, কুসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর আঃ রহমান, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মেদ এবং পাঁচথুবী আওয়ামী লীগ নেতা মাঈনুল হাসান।

কালিরবাজার ইউঃপক্ষে জননেতা আব্দুল হক, দুর্গাপুর ইউঃএর পক্ষেমফিজুল ইসলাম,জগন্নাথপুর ইউঃপক্ষে এস এন এইচ শামীম,পাচথুবী ইউনিয়নের পক্ষে হাবিবুল্লাহ সেলিম,আমড়াতলী ইউঃ সাবেক চেয়ারম্যান করিম চেয়ারম্যান সাহেবের ছেলে তৌহিদুজ্জামান নাঈম।

বক্তারা আগামী নির্বাচনের মধ্যদিয়ে কুমিল্লার মানুষ এক নতুন নেতৃত্ব পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা সবাই  নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা সদরের এমপি হিসেবে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab