ঢাকা | | বঙ্গাব্দ

বিএনপি পানি ঘোলা করে শিকার করতে চায় - স্থানীয় সরকার মন্ত্রী

author
Reporter

প্রকাশিত : Mar 20, 2026 ইং 64 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

তত্ত্বাবধায়ক সরকার শুভংকরের ফাঁকি বলে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, নিয়মতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। বিএনপি চায় দুর্যোগপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শান্তিপূর্ণ দেশ।


কুমিল্লা নগরীর টাউন হল মিলনায়তনে শনিবার সকালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে শিকার করতে চায়। বাংলাদেশ রক্ষা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ ।


ওই সময় নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করে কুমিল্লার সবগুলো আসনে বিজয়ী করতে আহ্বান জানান মন্ত্রী।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। 

এ ছাড়া আরও বক্তব্য দেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আহমেদ, পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা পিপি এডভোকেট জহিরুল হক সেলিম, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাসেরসহ আরও অনেকে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS