কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

অটোরিকশা চালক হত্যায় দুই আসামীর যাবজ্জীবন

author
Reporter

প্রকাশিত : Jul 17, 2023 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় অটোরিকশা চালক সুমন মিয়াকে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শরীফ মিয়া এবং একই উপজেলার দড়িকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে আ. কাদের জিলানী।

মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, ২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় ওই দুইজন চালক সুমন মিয়াকে নিয়ে তার অটোরিকশা যোগে বাঞ্ছারামপুর ফরদাবাদ রবির বাজার হতে রামচন্দ্রপুর বাজারে যায়। বাঙ্গরাবাজারের বড় পিপড়িয়া ঠাকুর বাড়ি-উত্তর পেন্নাই পুরাতন বাজার নতুন সড়কের পাশের খালের পাড়ে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাকে গলায় ও মুখে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ কচুরিপানা ও বালি দিয়ে ঢেঁকে লাশ গুম করে অটোরিকশাটি ছিনতাই করে। এ ঘটনায় মামলা দায়েরের পর রহস্য বেরিয়ে আসে। তিন বছর পর আজ আদালত রায় দিয়েছে। সুমন হত্যা মামলার রায়ে আমরা সন্তুষ্ট। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab