ঢাকা | | বঙ্গাব্দ

বাবাকে হত্যার দায়ে তিন সন্তানের মৃত্যুদণ্ড

author
Reporter

প্রকাশিত : Feb 25, 2026 ইং 149 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় পিতাকে হত্যার দেয় তিন সন্তানের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১০ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচার রোজিনা খাঁন এরায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকার হাজী আব্দুল করিমের ছেলে,  ফয়েজ উল্লাহ, অহিদ উল্লাহ, শহীদ উল্লাহ। তারা সবাই পলাতক রয়েছে। সময় বিচারক তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযুক্ত আরো ৪ আসামীকে খালার দেয়া হয়। এবং মৃত আরেক আসামি ফারুককে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। 

জানা গেছে, খুন হওয়া হাজী আব্দুল করিম তিনটি বিয়ে করেন। দণ্ডপ্রাপ্তরা সবাই তার প্রথম সন্তান। দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই মেয়ে জন্মগ্রহণ করে পরে তাদের অন্যত্র বিয়ে দেয়া হয়। এরপর তিনি আবার বিয়ে করেন। তৃতীয় স্ত্রীর ঘরে তিন ছেলে ও এক মেয়ে জন্মগ্রহণ করে। তৃতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের সঙ্গে প্রথম স্ত্রীর ছেলে মেয়েদের জায়গা জমি নিয়ে ঝামেলা হয়। ২০১৩ সালের ২৬ আগস্ট সকালে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে প্রথম স্ত্রীর সন্তানরা বাবা হাজী আব্দুল করিমের উপর হামলা করে। এ সময় তারা বাবার শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় মামলা দায়ের করেন তৃতীয় স্ত্রী মোসা. সাফিয়া বেগম। এ ঘটনায় তিন জনের ফাঁসির আদেশ দেয় আদালত।

কুমিল্লা আদালত পুলিশের ইন্সপেক্টর মুজিবুর রহমান বলেন, ঘটনা শুনেছি। তবে এখনও নথি হাতে আসেনি। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS