কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর নামে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবি ইসলামী শাসনতন্ত্রের

author
Reporter

প্রকাশিত : Nov 13, 2020 ইং
ad728

অনলাইন ডেস্ক

রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর নামে স্থাপিত ভাস্কর্যকে মূর্তি হিসেবে উল্লেখ করে তা অপসারণের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর ধূপখোলা মাঠে এক সমাবেশ থেকে বক্তারা এই দাবি জানান।

বক্তারা বলেন, মূর্তির বদলে আল্লাহ, কোরআন ও হাদিসের বাণী সংম্বলিত মিনার স্থাপন করতে হবে।

বাংলাদেশ সমজিদের দেশ, আউলিয়ার দেশ, মাদ্রাসার দেশ। এদেশে কোন মূর্তি থাকতে দেয়া হবে না বলেও জানান তারা।

এদিকে দলটির মহানগর ও কেন্দ্রীয় কমিটির বক্তারা বলেন, সারাদেশের সড়কের মোড়ে মোড়ে মূর্তি বসানো হয়েছে সেই সব মূর্তি সরানোর জন্য আন্দোলন করা হবে। বঙ্গবন্ধুর জীবনের দর্শনে কোন মূর্তি ছিল না, তাই মূর্তি রাখাকে বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab