ঢাকা | | বঙ্গাব্দ

মহাসড়কে বিকল পিকআপ, সহযোগিতায় এগিয়ে আসা পুলিশ দেখেই চালকের দৌড়

author
Reporter

প্রকাশিত : Feb 6, 2026 ইং 139 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে মহাসড়কের ওপর চাকা বিকল হয়ে পড়ে একটি পিকআপের। তাই সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে বাহনটি। এদিকে পাশ দিয়ে যাচ্ছিলেন হাইওয়ে পুলিশ। চালকের সহযোগিতায় এগিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। পুলিশ দেখেই ভোঁ-দৌড় চালকের। সহযোগিতার জন্য এগিয়ে আসা পুলিশ সদস্যরাই ধাওয়া দেয় চালককে। কিছুদূর যাওয়ার পর আটক হয় চালক। বেরিয়ে আসে দৌড়ানোর রহস্য। শনিবার (২৪ জুন) সকাল ৭ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। 

আটক পিকআপ চালক সদর দক্ষিণ উপজেলার কমলাপুরের আইয়ুব আলীর ছেলে কবির হোসেন (২৪)।

হাইওয়ে পুলিশের সূত্র বলছে, চালককে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তিনি চুপচাপ থাকায় সন্দেহ হয়। পরে পিকআপটি তল্লাশি করা হয়। এসময় পিকআপের কেবিনের ভিতরে চালকের পাশের আসনের পায়ের কাছে সাদা রংয়ের বাজারের ব্যাগের ভিতর ৬০ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, হাইওয়ে পুলিশ সারাক্ষণ টহলে থাকে। তার গাড়িতে মাদক ছিল। তাই হাইওয়ে পুলিশ দেখে ভয়ে ওই চালক দৌড়াচ্ছিলেন। তার বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS