নিজস্ব প্রতিবেদক
কেক কেটে এবং আলোচনার সভার মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও কুমিল্লার নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সিকদার, জিএস জাকির হোসেন ও এড. আনিছুর রহমান মিঠুসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী।
আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।