ঢাকা | | বঙ্গাব্দ

সরকারের উন্নয়ন চিত্র জনগণের কাছে তুলে ধরতে 'এমপি সীমা'র উঠান বৈঠক

author
Reporter

প্রকাশিত : Feb 16, 2026 ইং 108 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

আগামী জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এর মধ্যেই সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে মাঠে ময়দানে ব্যস্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কেউ কেউ উঠান বৈঠক এবং গণসংযোগের মাধ্যমে নির্বাচনে দলীয় সম্ভাব্য প্রার্থীতারও জানান দিচ্ছেন। 

ঠিক তেমনি শনিবার কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক এবং গণসংযোগ করেন কুমিল্লার নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। উঠান বৈঠকে তিনি আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্রগুলো সাধারণ নাগরিকদের কাছে তুলে ধরেন। সে সঙ্গে সাধারণ ভোটাররা যাতে আগামী জাতীয় নির্বাচনেও ভোটের মাধ্যমে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আসতে সহযোগিতা করেন। এরপর তিনি মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে নিয়ে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ডঃ আজম খান নোমান ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট আনিসুর রহমান মিঠুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS