ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় শিক্ষক জাহিদুল হত্যায় ৬ জনের ফাঁসির আদেশ

author
Reporter

প্রকাশিত : Apr 18, 2026 ইং 124 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় স্কুল এন্ড কলেজ শিক্ষক জাহিদুল আজম সুজন হত্যার ঘটনায় ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম  আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-পলাতক নয়ন, কামাল ও মিঠুন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামাল, ইলিয়াস, জাকির হোসেন। মোট ৯ আসামির মধ্যে দুই আসামিকে খালাস দেয়া হয়। একজন বিচারাধীন সময়ে মারা যান।

মামলার বিবরনে জানা যায়, ২০১০ সালের ১০ আগস্ট বিকেলে কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় শিক্ষক সাইফুল আজম সুজনকে অস্ত্র দ্বারা আঘাত করে ও কুপিয়ে হত্যা করা হয়। পরদিন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় জাহিদুলের  বাবা ফারুক আজম ১১জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS