ঢাকা | | বঙ্গাব্দ

আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ - এমপি সীমা

author
Reporter

প্রকাশিত : Mar 7, 2026 ইং 152 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘুনিয়া আসছে। খুব বেশিদিন বাকি নেই। তাই নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিতে নির্দেশ প্রদান করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান এডভোকেট ও তাহার জ্যেষ্ঠ পুত্র এফবিসিসিআই’র পরিচালক সদ্য প্রয়াত জননেতা মাসুদ পারভেজ খান ইমরান এর স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে নারী সংসদ সদস্য সীমা একথা বলেন। 

ইফতার মাহফিলে দলমত নির্বিশেষে কুমিল্লার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উল্লেখ করে এম‌পি সীমা ব‌লেন, আপনারা ব‌লেন সক‌লে সহ‌যো‌গিতা ক‌রবেন। উপ‌স্থিত সক‌লে হাত তু‌লে সম্ম‌তি জানা‌ন। এসময় এম‌পি সীমা আগামী নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।

শনিবার কুমিল্লা নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে আফজল খান ফাউন্ডেশনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

কুমিল্লার নারী সদস্য সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমার সভাপতিত্বে অধ্যক্ষ আফজল খান ও সদ্য প্রয়াত জননেতা মাসুদ পারভেজ খান ইমরানের স্মরণে এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা শফিক সিকদার এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS