নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে একটি ট্যাং তৈরি কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
অবৈধভাবে পণ্য উৎপাদন ও ওজনে কম দেওয়ার অভিযোগে বুধবার দুপুরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার এ জরিমানা করেন।
ট্যাং তৈরি কারখানা মেসার্স আজাদ ফুডকে দীর্ঘদিন যাবত লাইসেন্স বিহীন ও বিএসটিআই এর অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য প্রস্তুত করে আসছে।
এছাড়া ট্যাং প্রস্তুত ও প্যাকেজিংয়ের সময় ওজনে কম দেয়ায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কুমিল্লার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।