ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় স্বাধীনতা দিবস পালন, এমপি সীমার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

author
Reporter

প্রকাশিত : Feb 27, 2026 ইং 128 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণসহ নানা আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে কুমিল্লায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে।

রবিবার ভোরে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কুমিল্লা টাউনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। একই সঙ্গে ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ শামীম আলম ও কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নানসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এরপর নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা নেতৃত্বে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার যুদ্ধে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS