কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

ময়নামতি প্লট মালিক সমিতি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

author
Reporter

প্রকাশিত : Feb 11, 2023 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

ময়নামতি প্লট মালিক বহুমূখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) কুমিল্লা কোটবাড়ি হালিমানগর ময়নামতি হাউজিং কমপ্লেক্সে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এসময় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি। 

ময়নামতি প্লট মালিক বহুমূখী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব ইয়াছিন আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুজ্জামান, স্থানীয় মহিলা কাউন্সিলর ফারহানা পারভীন (পেয়ারা বানু), স্থানীয় ৯নং ওয়ার্ডের মেম্বার মাহবুব আলম, সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সহসভাপতি এড. মাহবুব, সদস্য মাহফুজুর রহমান ভূঁইয়া, এড. সামসুল আলম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, সমিতির সদস্য জয়নাল আবেদিন ও হিসাবরক্ষক শাহ আলম।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab