কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

সাদ্দাম হত্যায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন

author
Reporter

প্রকাশিত : Nov 12, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় বরুড়ায় চাঁদা আদায়ে বাধা দেওয়ায় সাদ্দাম হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় এক আসামীকে মৃত্যুদণ্ড ও অপর দুই আসামীকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। বৃহস্পতিবার কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন। 

এসময় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামী মাছুম মিয়াকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হালিম মিয়া ও অহিদ মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদ- ও আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। তবে সাজাপ্রাপ্ত তিন আসামিই পালাতক রয়েছেন। 

সাজার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি এড. মোয়াজ্জেম হোসেন। 

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামী মাছুম মিয়া কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হালিম মিয়া একই গ্রামের মৃত মইফুল মিয়ার ছেলে এবং অহিদ মিয়া বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ছোট বারেরা গ্রামের শহীদ মিয়ার ছেলে অহিদ মিয়া। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ৩১ ডিসেম্বর বরুড়া উপজেলার ঝলম উত্তর বাজার এলাকায় আসামীরা চাঁদা আদায় করতে আসলে গুলিত নিহত সাদ্দাম হোসেন বাধা দেন। এরপর সাদ্দাম বাজার থেকে কানাইল নিজ বাড়িতে যাওয়ার আসামীরা মোটরসাইকেল যোগে এসে পথ গতিরোধ করে তাকে আটক করে। এর মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামী মাছুম কোমটক করে। এর মৃত্যুদ- সাজাপ্রাপ্ত আসামী মাছুম কোমড় থেকে পিস্তল বের করে বুকের বাম পার্শ্বে গুলি করে। এরপর ঘাতকরা মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়।

সাদ্দামকে হত্যার ঘটনায় তার বাবা আনোয়ার হোসেন বাদি হয়ে ঘাতক মাছুমসহ তিনজনকে আসামি করে এই হত্যা মামলাটি দায়ের করে।   

     

 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab