কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় আরও ৫ শতাধিক হতদরিদ্রের মাঝে এমপি সীমার শীতবস্ত্র বিতরণ

author
Reporter

প্রকাশিত : Feb 4, 2023 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুই ইউনিয়নে শীতার্ত হতদরিদ্র আরও ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার পাঁচথুবী ও আমড়াতলী ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা।

এর আগে গত ২৮ জানুয়ারি উপজেলার জগন্নাথপুর ও কালিরবাজারে ইউনিয়নে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতপত্র বিতরণ করেছিলেন সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।

কম্বল বিতরণে এসময় আরও উপস্থিত ছিলেন, পাঁচথুবী ও আমড়াতলী ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র  বিতরণে ইউনিয়ন পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে এমপি সীমা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের গ্রামীণ পর্যায়ে দরিদ্র মানুষের জন্য বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি ও শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। প্রতিটি এলাকায় শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করেছেন। যা বিএনপি-জামায়াত জোট সরকার কখনোই করতে পারেনি। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য তিনি সকলের নিকট দোয়া কামনাসহ আওয়ামী লীগ সরকারের পক্ষে সর্বদা ঐক্যবব্ধ থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab