কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় জিল্লুর হত্যায় জড়িতের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

author
Reporter

প্রকাশিত : Nov 11, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার সদর দক্ষিণের চৌয়ারা বাজারসংলগ্ন নগরীর ধনপুর এলাকার একটি ব্রিক ফিল্ডের সামনে প্রকাশ্য দিবালোকে জিল্লুর রহমান (৪৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকা-ে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষনিক কুমিল্লা শহরের নজরুল এভিনিউ এলাকায় মহানগর যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর নেতৃত্বে ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান।

জিল্লুর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানার অনুসারী ছিলেন। 

বুধবার সকালে স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগকর্মী জিল্লুর রহমানকে তার স্ত্রীর সামনে নৃশংসভাবে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা। ৩টি মোটর সাইকেলযোগে আসা সন্ত্রাসীদের একটি দল তাকে ঘেরাও করে এলোপাতারি কোপাতে থাকে। মাত্র ২ মিনিটের মধ্যেই সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তার স্ত্রীও ঘটনাস্থলে পৌঁছে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। এসময় সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে তার স্ত্রী জাহানারা বেগম তাকে উদ্ধার করে একটি অটোরিকশাযোগে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশের একাধিক টিমকে মাঠে নামানো হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab