কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ইপিজেড কর্মচারীর লাশ বস্তাবন্দি

author
Reporter

প্রকাশিত : Nov 11, 2020 ইং
ad728


নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের দুইদিন পর কুমিল্লা ইপিজেডের একটি কারখানার কর্মচারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। কর্মচারী ছিদ্দিকুর রহমান (৩৫) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। বুধবার রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মহারং বাজার থেকে উদ্ধার করে পুলিশ।

এর আগে গত ৯ নভেম্বর সোমবার ছিদ্দিকুর রহমান কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছে মর্মে ১০ নভেম্বর মঙ্গলবার তার মা লুৎফুন নাহার সদর দক্ষিণ থানায় জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর।    







নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab