নিজস্ব প্রতিবেদক
হতদরিদ্র অর্ধশত মানুষের মাঝে আড়াই লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ অর্থ প্রদান করেছেন কুমিল্লার নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।
শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া নিজ কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়।
তিনি জানান, ঐচ্ছিক তবিলের আর্থিক অনুদান থেকে ৫০ জন্য হতদরিদ্রদের মাঝে নগদ ২লক্ষ ৫০হাজার টাকা বিতরণ করা হয়। এ আর্থিক সহায়তা বর্তমান শীতকালীন সময়টা হতদরিদ্রের অনেক উপকারে আসবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।