কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লার হোমনায় মনির হত্যা মামলায় ৩ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড।

author
Reporter

প্রকাশিত : Nov 27, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

হত্যা মামলার ১৭বছর পর কুমিল্লার আদালতে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার (২৭ নভেম্বর) কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মুজিবুর রহমান বাহার ও সহযোগী এডভোকেট আবু ইউসুফ। 


মামলায় সাজাপ্রাপ্তরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাথকান্দি ইউনিয়নের মঙ্গল মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭), মৃত ফজলু মিয়ার ছেলে কাজল (৪৭) ও মো. কাশেমের ছেলে হানিফ(৪৩)। রায় ঘোষণার  সময় হানিফ পলাতক থাকলেও জাকির ও কাজল উপস্থিত ছিলেন। 


জানা গেছে, ২০০৫ সালের কুমিল্লার হোমনা উপজেলার আবদুল হামিদের ছেলে মনির হোসেন (২১) চুল কাটতে যায়। সেখান থেকে সন্ধ্যা নাগাদ না ফিরলে খোঁজাখুজি করে স্বজনরা। নিখোঁজের পর কাঠালিয়া নদীতে তার লাশ পায় স্থানীয়রা। এ ঘটনায় হত্যা মামলায় জড়িত অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বাবা আবদুল হামিদ। ২০০৬ সালে থানা পুলিশ মামলায় চারজনের নাম উল্লেখ করে চার্জশিট দেয়। পরে তারা স্বীকার করে জায়গা সম্পত্তির বিরোধে মনিরকে তারা হত্যা করেছে। পরে আদালত রবিবার (২৭ নভেম্বর) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। 

মামলার রাষ্টপক্ষের অতিরিক্ত পিপি আইনজীবী মো. মুজিবুর রহমান বাহার বলেন, ঘটনার ১৭ বছর পর এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab