কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ক্ষ‌তিকারক রং ব্যবহার করে মি‌ষ্টি তৈরি

author
Reporter

প্রকাশিত : Oct 20, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কু‌মিল্লায় অনু‌মোদনহীন ও অস্বাস্থ‌্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে বৈশাখ‌ী ফুড নামের এক‌ প্রতিষ্ঠান‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

বৃহস্পতিবার কুমিল্লার সদর উপজেলার বালুতুপা এলাকায় এ তদার‌কি অ‌ভিযা‌নে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কু‌মিল্লা সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান,  অনু‌মোদনহীন ক্ষ‌তিকারক রং ব‌্যবহার ক‌রে মি‌ষ্টি প্রস্তুত এবং অস্বাস্থ‌্যকরভা‌বে অ‌বৈধ প্রক্রিয়ায় খাদ‌্যপণ‌্য তৈ‌রির অ‌ভি‌যো‌গে মেসার্স বৈশাখ‌ী ফুড নামের এক‌টি প্রতিষ্ঠান‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা, ২০ কে‌জি পোড়া তেল এবং ৩‌ কৌটা অনু‌মোদনহীন রং জব্দ ক‌রে ধ্বংস করা হয়।  

স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab