কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

জন্মবার্ষিকী উপলক্ষে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীনের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ

author
Reporter

প্রকাশিত : Oct 1, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হলো প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মণের জন্মবার্ষিকী। শনিবার সকালে পয়লা অক্টোবর শচীন দেববর্মণের জন্মদিন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর চর্থায় অবস্থিত উপমহাদেশের এ সুরসম্রাটের স্মৃতি বিজড়িত বাসভবনের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমীসহ কুমিল্লার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। 

প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মণের জন্মবার্ষিকী পালনে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার  আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম. তানভীর আহম্মেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab