ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় ভ্যাট ফাঁকির পন্য ধরতে গিয়ে কাস্টমস দেখে ফেন্সিডিল

author
Reporter

প্রকাশিত : Mar 25, 2026 ইং 135 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

ভ্যাট ফাঁকির পন্য ধরতে গিয়ে কুমিল্লায় ফেন্সিডিলের চালান আটক করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। সোমবার গভীর রাতে নগরীর পদুয়ার বাজার এলাকায় মহাসড়কে ভ্যাট ফাঁকি দেয়া পন্যের গাড়ি যাচাই করার সময় শুকতারা মেসার্স ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যানটি আটক করে। গাড়িটির পন্য পরিবহনের চালান না থাকায় ও গাড়ি চালকের কথায় অসংলগ্নতা পরিলক্ষিত হওয়ায় গাড়িটি তল্লাসী করে বেশ কিছু কার্টুন থেকে ৫৮১টি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়। এসময় গাড়ির চালক দৌড়ে পালিয়ে যায়। 

মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে কাস্টসম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মোঃ বেলাল হোসেন চৌধুরী বলেন, কাস্টমস ও ভ্যাট প্রিভেন্টিভ টিম মহাসড়কে নিয়মিত টহল প্রদান করে আসছেন। গত দুই মাসে প্রায় ৩০টির অধিক ট্রাক ও কাভার্ড ভ্যান মূসক ও শুল্ক ফাঁকিসহ চোরাচালানের পণ্য বহেনর অভিযোগে আটক ও ১৮টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যগুলো ইনভেন্ট্রি করে বর্তমান কাষ্টমসের গুদামে জমা দেয়া হয়েছে। পন্যের বিষয়ে কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS