কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় তরুণ অপহরণ, মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারী আটক

author
Reporter

প্রকাশিত : Sep 13, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় তরুণকে অপহরণের অভিযোগে র‌্যাবের হাতে দুই অপহরণকারী আটক হয়েছে। 

কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকা হতে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের এ দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। উদ্ধার হয় অপহৃত তরুণ। 

কুমিল্লা র‌্যাব সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর বিকেলে অপহৃত ওয়াকিল আহম্মেদ আপন (১৮)  নাস্তা করার  উদ্দেশ্যে তার বাসা থেকে বের হয়। রাত ১০টায় তার মা-আঞ্জুমান আরা বেগমের ব্যবহৃত মোবাইল নম্বরে  অজ্ঞাতনামা ব্যক্তি  কল করে বলে যে, আপনার ছেলে আমাদের কাছে আছে। যদি আপনার ছেলেকে ফেরত পেতে চান তাহলে ৫০ হাজার টাকা আপনার ছেলের বিকাশ নম্বরে এখনি পাঠান অন্যথায় আপনার ছেলেকে প্রাণে মেরে ফেলবো। টাকা পাঠাতে দেরি হওয়ায় ভিকটিমের হাত কেটে তারা হাতের ছবি পাঠায় পরিবারের কাছে।  অপহরণকারীদের ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয় এবং বাকি টাকা অল্প সময়ের মধ্যে পাঠানো হবে বলে জানানো হয়। তখন ভিকটিমের বোন ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠালে বিকাশের লেনদেনে বিশ্লেষণ করে র‌্যাব

অপহরণকারীদের লোকেশন শনাক্ত করেন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় কোতোয়ালী থানা এলাকা থেকে অপহৃত তরুণকে উদ্ধার করা হয়। একই সাথে সামবির (১৯) এবং বায়েজীদ হোসেন রিয়াদকে (১৯) গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামীদের কুমিল্লা জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab