কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে নানি-নাতিসহ একই পরিবারের তিনজন নিহত

author
Reporter

প্রকাশিত : Aug 20, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—হোসনে আরা বেগম(৬০), তারা মিয়া(৩০), রিফাত হোসেন (৮)। 

পুলিশ এবং স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। চিৎকার শুনে নানী হোসনে আরা বেগম তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎতের তারে আটকে যায়। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে সেও বিদ্যুতের সাথে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদের লাশ উদ্ধার করে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab