কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় অটোরিকশার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু

author
Reporter

প্রকাশিত : Aug 19, 2022 ইং
ad728


কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার বসন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ব্যাটারিচালিত অটোরিকশার বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তিনি বসন্তপুর এলাকার সাবেক ইউপি সদস্য।  

পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান মো. হাছান রফি রাজু বলেন, কাশেম ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য। ভোর ৫ টার দিকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরে আসেন। পরে গ্যারেজে গিয়ে চার্জ দেয়া অটোরিকশার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তার দাফন হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ আসেনি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab