ঢাকা | | বঙ্গাব্দ

জ্বালা‌নি তেলের প‌রিমা‌পে কারচুপি, দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

author
Reporter

প্রকাশিত : Apr 10, 2026 ইং 124 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় জ্বালা‌নি তেলের প‌রিমা‌পে কারচুপি করায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা কিরা হয়েছে। রবিবার (৭ আগস্ট) এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম। 

তিনি জানান, কু‌মিল্লায় জেলার পদুয়ার বাজার, আ‌লেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার ফি‌লিং স্টেশনগু‌লো‌তে অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযা‌নে ১২টি ফি‌লিং স্টেশ‌নের ৩০ টি ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয়। 

এ সময় প‌রিমা‌পে প‌রিমা‌ণ অ‌পেক্ষা কম তেল সরবরাহ করায় এবং প‌রিমাপক য‌ন্ত্রে কারচুপি করায় সুরাতলী পদুয়‌ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশন (প্রা.)কে একলাখ টাকা এবং প‌রিমা‌পে কারচুপি করায় কালাকচুয়‌া এলাকার ইস্ট জোন ফি‌লিং স্টেশন লি. কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় প‌রিমাপক ইন্সট্রু‌মেন্টসহ বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের প‌রিদর্শক মোহাম্মদ আ‌নিছুর রহমান এবং জেলা  পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানান এই কর্মকর্তা।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS