কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

চান্দিনায় মাইক্রোর চাকা বিস্ফোরণ হয়ে ইঞ্জিনে আগুন ধরে যাত্রী নিহত

author
Reporter

প্রকাশিত : Aug 6, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর বাসষ্ট্যান্ড এলাকায় মাইক্রোর চাকা বিস্ফোরণ হয়ে ইঞ্জিনে আগুন ধরে এক যাত্রী নিহত হয়েছে। আহত হয় আরো কয়েকজন যাত্রী।

সকাল ১১টায় ঢাকা থেকে নোয়াখালী গামী একটি  মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটে।

নিহত ফাতেমা বেগমের বাড়ী ফরিদপুর জেলায়। 

ইলিয়টগঞ্জ  হাইওয়ে পুলিশে ওসি মোঃ মনিরুল ইসলাম জানান ঢাকা থেকে নোয়াখালীগামী একটি হাই এইচ মাইক্রোবাস কুমিল্লার কুটুম্বপুর বাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এর চাকা বিস্ফোরিত হয়। এসময় মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab