ঢাকা | | বঙ্গাব্দ

সড়কে হারানো পর্যটকের ব্যাগ উদ্ধার করে দিলো পুলিশ

author
Reporter

প্রকাশিত : Apr 4, 2026 ইং 140 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

 নিজস্ব প্রতিবেদক।।

পর্যটক জেসমিন আক্তার। রাঙ্গামাটিতে ঘুরতে যাচ্ছিলেন। পথেই তার হাতে থাকা ২৫ হাজার টাকা মূল্যের দুইটি মোবাইল ফোন এবং নগদ ২২শ টাকাসহ সাইট ব্যাগ হারিয়ে ফেলেন। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার জসিম উদ্দিন স্ত্রী। সঙ্গে ওই ব্যাগে প্রয়োজনী কাগজপত্র ছিল।

৪ আগস্ট চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে ওই সাইট ব্যাগটি হারান। পরে মহাসড়কে দায়িত্বরত পুলিশ উদ্ধার করে দেন। 

উদ্ধার কাজে পুলিশ সদস্য ওমর ফারুক জানান, ৪ আগস্ট কুমিল্লা রিজিয়নের আওতাধীন রাউজান হাইওয়ে থানার পুলিশের টহল টিম দায়িত্বরত অবস্থায় নগদ টাকা ও মোবাইল ফোনসহ সাইট ব্যাগটি খুঁজে পান। টাকা ও মোবাইল ফোন হারিয়ে পর্যটক জেসমিন আক্তার খুঁজতে খুঁজতে হাইওয়ে পুলিশ সদস্যের কাছে সহযোগিতা চায়। পরে পুলিশ সদস্যরা রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসপত্রের সঙ্গে নারীর পরিচয় মিলিয়ে সত্যতা নিশ্চিত হয়ে পর্যটক জেসমিন আক্তারের হাতে তার হারানো নগদ টাকা ও মোবাইল ফোনসহ সাইট ব্যাগটি ফিরিয়ে দেন। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS