ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় এমপি সীমার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

author
Reporter

প্রকাশিত : Feb 26, 2026 ইং 105 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় জাতির জনকের দৌহিত্র সজিব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৮ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় সংসদের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার  নেতৃত্বে মহানগর সেচ্ছাসেবকলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইরিন আহমেদ, মহানগর আওয়ামী যুবলীগ নেতা মাসুদুল ইসলাম বাবু, কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেকসহ সভাপতি গোলাম মোস্তফা শরিফ, কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরজাহান আক্তার চামেলি, সেচ্ছাসেবকলীগ নেতা নাসরুল হাসান সুমন, মামুন সওদাগর ও মোঃ ইউসুফ মোঃ হোসেন প্রমুখ। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS