কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

সাত বছর পর কমিটি পেয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

author
Reporter

প্রকাশিত : Jul 25, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

সাত বছর পর কমিটি পেয়ে আনন্দিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। এই আনন্দে ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার (২৪ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসকের কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর বাসস্ট্যান্ড এলাকায় ওই আনন্দ মিছিল করেছে উওর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

মিছিল শেষে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রাকিব, অনুপম দেবনাথ আদিত্য, ছাত্রলীগ নেতা ইমরান আরিফিন ইমু, ছাত্রলীগ নেতা আসিফ বিন লতিফ, ছাত্রলীগ নেতা আল আমিন, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মোহনপুর পাবলিক কলেজ ছাত্রলীগের আহবায়ক রিয়াদুল হাসান পিয়াল, ছাত্রলীগ নেতা মাহফুজ, দেবিদ্বার পৌর ছাত্রলীগ নেতা রাকিব, ফখরুল ইসলাম নিলয়ন প্রমূখ নেতৃবৃন্দ।

কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বলেন, জেলার নতুন নেতৃত্ব বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ তার শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাকে সমুন্নত রাখবে। দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে তারা ছাত্র সমাজকে নেতৃত্ব দেবে। এছাড়া জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলবে সেই প্রত্যাশা করছি।

উল্লেখ্য- রোববার রাত ৮টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা কমিটির ৫৯ সদস্যের মধ্যে মহিউদ্দিনকে সভাপতি ও সাইফুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab