কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইয়ে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

author
Reporter

প্রকাশিত : Jul 23, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

২৩  জুলাই শনিবার কুমিল্লা  জেলার লালমাই  উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার  মোঃ ফোরকান এলাহি অনুপম  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্য কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ একটি ভয়ানক সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে আমাদের সবাইকে কাজ করতে হবে। উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করে চলেছে। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।

উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ০৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।

আগামী ০৬ আগস্ট  শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে উপ পরিচালক  মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায়  বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab