কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

লালমাইবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ফার্মেসীসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

author
Reporter

প্রকাশিত : Nov 8, 2020 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

টুকরো টুকরো ওষুধ। প্রতিটি টুকরোতে কোথাও একটি আবার কোথাও দুইটি ওষুধ। মেয়াদোত্তীর্ণ এসব ওষুধের কোম্পানির নাম কিংবা ওষুধের নাম কোন কিছুই বুঝার উপায় নেই। চিকিৎসকদের কোন ধরনের প্রেসক্রিপশন ছাড়াই এই টুকরো ওষুধগুলো ফর্মেসী থেকে রোগিরা ক্রয় করে সেবন করে আসছিলেন। কুমিল্লা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র মিলেছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে রাফি মেডিক্যাল হল নামে এক ফার্মেসীতে।
রবিবার (৮ নভেম্বর) রাফি মেডিক্যাল হল নামে ওই ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ টুকরো টুকরো এসব ওষুধ জব্দ করা হয়। এসময় রোগিদের সাথে প্রতারণা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তথ্যটি নিশ্চিত করে কুমিল্লা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো: আছাদুুল ইসলাম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে লালমাই বাজারে রাফি মেডিক্যাল হল নামে এক ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ওই একই বাজারের আরও একটি ফার্মেসীকে বিভিন্ন অনিয়মের কারণে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে লালমাই বাজারে সাগর নামে একটি খাবার হোটেলকে ৪ হাজার ৫০০ টাকা এবং একটি মুদি দোকানসহ চার প্রতিষ্ঠানে সর্বমোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।    


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab