কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লা সিটি নির্বাচন : হাতপাখার ঘোষিত ইশতেহারে ১৩ দফা!

author
Reporter

প্রকাশিত : Jun 10, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণার ১৪তম দিনে ইশতেহার প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী। সিটি নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর এটিই প্রথম ইশতেহার। শুক্রবার (১০জুন) নগরীর হাতপাখার নির্বাচনী প্রধান কার্যালয় কুমিল্লা নগরীর কচুয়া চৌমুনীতে ১৩ দফার এই ইশতেহার তুলে ধরেন। 

ইশতেহারে- নাগরিক সেবা, জলবদ্ধতা, যানজট, শিক্ষার উন্নয়ন, দুর্নীতিমুক্ত শাসন, সাবেক মেয়রের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, হিজড়া সম্প্রদায়ের উন্নয়ন, নাগরিক সমাজ নিয়ে উন্নয়ন চিন্তা, হকার, মাদক, সন্ত্রাসমুক্ত নগর গড়াসহ সার্বিক উন্নয়ন করার পরিকল্পণা তুলে ধরেন। 

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদুল ইসলাম বলেন, দলগতভাবে আমরা সংখ্যায় কম হলেও খলিফা ওমর (র.) এর মতো জীবন দিয়ে হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো। দুর্নীতি মুক্ত ও সমস্যাহীন একটি নগরী উপহার দিবো। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল হাসান খোকন, জেলা সেক্রটারি মাওলানা নুর হুসাইন, নগর সেক্রেটারি এনামুল হক, নগর ছাত্র আন্দোলনের সভাপতি খালেদ সাইফুল্লাহ ও সেক্রেটারি রবিউল ইসলাম সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab