কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

বরুড়ায় পুকুরে বল আনতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

author
Reporter

প্রকাশিত : Jun 9, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) দুপুর ১২ টায় জেলার বরুড়া পৌরসভার অর্জুনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অর্জুনতলা গ্রামের জগবন্ধু চন্দ্রের বাক প্রতিবন্ধি ছেলে গোপাল চন্দ্র (১২) এবং সূর্য লাল পালের ছেলে শিপ্ত পাল(৯)।

নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে ফুটবল খেলছিল কয়েকজন শিশু। এ সময়   বল গিয়ে পুকুরের পানিতে পড়ে। ধারণা করা হচ্ছে প্রথমে একজন পানিতে নামে। সে ডুবে যাওয়াতে অপরজন পানিতে নামে। দুজনের কেউ সাঁতার না জানায় ডুবে যায়। পরে স্থানীয়দের নজরে আসলে তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম সোহেল শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে আছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab