ঢাকা | | বঙ্গাব্দ

বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ব্রাহ্মণপাড়ায় পুড়লো ৫ দোকান

author
Reporter

প্রকাশিত : Feb 27, 2026 ইং 134 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগুনে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। মঙ্গলবার (৭ জুন) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার থানা গেইটের বিপরীতের দোকান গুলোতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকান্ডে ফার্মেসীসহ স্থানীয় শাহিন আলমের তিনটি দোকান, জহিরুলের একটি ও আবদুল জলিলের একটি দোকান পুড়ে যায়। এতে পাঁচ দোকানীর পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতির প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস টিমের ফায়ার ফাইটার আবু তালিব জানান, খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে। ফার্মেসী পাঁচটি দোকান আগুণে পুড়ে যায়। দোকানীরা তাদের পণ্য সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে। প্রাথমিক ভাবে পাঁচটি দোকানে পাঁচ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে বলে ধারণা প্রাথমিক ভাবে ধারণা করছি।

উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, ঘটনাস্থল সকালে পরিদর্শন করেছি। একটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। অন্য দোকানীরা পণ্যে সরিয়ে নিতে পেরেছে। আবেদন করলে ক্ষতিপূরণের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিবো। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS