ঢাকা | | বঙ্গাব্দ

এমপি সীমা ও ভাই স্বতন্ত্র প্রার্থী ইমরানকে ঢাকায় ডেকেছে আওয়ামী লীগ

author
Reporter

প্রকাশিত : Feb 15, 2026 ইং 99 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের নারী সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা ও ভাই সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরানকে ডেকেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।

স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান বলেন,  'গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আমাকে এবং আমার বড় বোন ও ২০১৭ সালের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে ফোন করে আজ সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে যেতে বলেছেন।'

আজ সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।

ইমরানের বাবা অধ্যক্ষ আফজল খান ২০১২ সালে এবং ইমরানের বড় বোন আঞ্জুম সুলতানা সীমা ২০১৭ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন। দুই বারই তারা বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন।

পরপর ২ বার পরাজয়ের পর তারা অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের অসহযোগিতা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ষড়যন্ত্রের কারণে তারা হেরেছেন।

এবার সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তিনি বাহাউদ্দীন বাহারের অনুসারী ও আস্থাভাজন বলে পরিচিত।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে দলের ভেতরের দীর্ঘ দিনের কোন্দল নতুন করে মাথা চাড়া দিয়েছে। এতে স্থানীয় নেতা-কর্মী অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

এমন পরিস্থিতিতে বিদ্রোহী প্রার্থীর বিষয়টি সমাধানের জন্য মাসুদ পারভেজ খান ইমরানকে আজ ঢাকায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS