কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

কুমিল্লায় গুলিচালানোর ঘটনায় তিনজনের জামিন হলেও রেদোয়ানের নামঞ্জুর

author
Reporter

প্রকাশিত : May 23, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করে আহত করার মামলায় জামিন মিলেনি সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের। তবে তার গাড়ি চালকসহ আরও দুই কর্মী জামিন পেয়েছেন। তারা সকলেই রেদোয়ান আহমেদের সাথে গ্রেফতার হয়েছিলেন। সোমবার (২৩ মে) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন নামঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন প্রাপ্তরা হলেন- ড. রেদোয়ান আহমেদের গাড়ি চালক রেজাউল করিম, এলডিপি কর্মী বাকি বিল্লাহ ও মোহাম্মদ আলী।

আইনজীবী তৌহিদুল জানান, ড. রেদোয়ান আহমেদের জামিন চেয়েছিলাম। কিন্তু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ৭ এর বিচারক রিমান্ড শোনানী পেন্ডিং রাখায় জেলা দায়রা জজ আদালত রেদোয়ান আহমেদের জামিন দেননি। তবে তাঁর সাথে থাকা তিনজনের জামিন প্রদান করেন।

প্রসঙ্গত, গত ৯ মে কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদপুনর্মিলনীর আয়োজন করে। দুপুর আড়াইটায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ এর প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা এলডিপির প্রোগ্রাম করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবেন না বলে জানান। এসময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

তারপর, সেদিন তাকে পুলিশ হেফাজত থেকে গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনাহয়। কারাগারে আনলে গত ১৭ মে রেদোয়ান আহমেদ অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় হৃদরোগ ইন্সস্টিটিউটের সিসিইউ’তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে ২২ মে তাকে ফের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab