নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে সদ্যপ্রয়াত কুমিল্লার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল আফজাল খানের ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেল সাড়ে চারটায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বাকি ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তার কাগজপত্রের জটিলতার কারণে আমরা সময় নিয়েছি। বর্তমানে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মেয়র প্রার্থী সবার মনোনয়ন এখন বৈধ।
পূর্বে বৈধ ঘোষণা করা পাঁচ প্রার্থী হলেন– আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, স্বতন্ত্র কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র নিজাম উদ্দিন কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রাশেদুল ইসলাম, স্বতন্ত্র কামরুল আহসান বাবুল।
উল্লেখ্য, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।