ঢাকা | | বঙ্গাব্দ

লাইব্রেরী ব্যবসায়ী মুমিনুল ইসলামের ইন্তেকাল

author
Reporter

প্রকাশিত : Feb 25, 2026 ইং 108 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা শহরের ঝাউতলা এলাকার বাসিন্দা ও কুমিল্লা পুলিশ লাইন এলাকার লাইব্রেরি ব্যবসায়ী মুমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সোমবার বিকাল সাড়ে ৫টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।  

পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে, ৫ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ এশা কুমিল্লা পুলিশ লাইনে প্রথম জানাজা ও মঙ্গলবার বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কাঞ্চনপুরে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।  

তার জানাজা নামাজে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের প্রয়াত বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা পন্ডিত নূরুল ইসলামের ছেলে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS