ঢাকা | | বঙ্গাব্দ

ভিক্টোরিয়া কলেজ সমাজকর্ম বিভাগের মিলন মেলা

author
Reporter

প্রকাশিত : Apr 22, 2026 ইং 130 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের(কুভিক) সমাজকর্ম বিভাগের মাস্টার্স (২০১৮-১৯) সেশনের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মার্চ) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে সমাজকর্ম বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা। এসময় সকল বর্ষের শিক্ষার্থীদের মিলন মেলায় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

সমাজকর্ম বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ হারেছী'র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. আবু জাফর খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মো. মঈন উদ্দিনসহ সমাজকর্ম বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ আহবায়ক কাজী সায়েম ও কলেজ ছাত্রলীগ সদস্য রাকিবুল ইসলাম রাকিব, রাকিবুল ইসলাম জুবায়ের, আব্দুর রহমান বাবু, আশিকুর রহমান জুয়েল, জামাল হোসেন ভূইয়া, ইংরেজি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাওহীদ আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন নজরুল হল ছাত্রলীগ নেতা মো. শাওন হোসাইন, মেহেদী হাসান মনির, সাইফুল ইসলাম প্রমুখ।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS