ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, আহত ১০

author
Reporter

প্রকাশিত : Apr 8, 2026 ইং 124 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির কাটা জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন কুমিল্লা সদর উপজেলার রতœবতী গ্রামের আছমত আলীর ছেলে আবু সাঈদ(৫০) ও তার স্ত্রী রুমি আক্তার (৪৫)।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার ময়নামতি এলাকায় কোম্পানীগঞ্জগামী তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৩৬৯১) একইমুখী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে পেছন দিক থেকে চাপা দেয়। বাসটি অটো রিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন নারী নিহত হয়। এছাড়াও ময়নামতি জেনারেল হাসপাতালে নেয়ার পর একজন পুরুষ নিহত হন। এ ঘটনায় বাস ও অটো রিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হয়।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS