নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা অটো টেম্পু ও সিএনজি চালিত অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন ১৫৬৯ এর উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন লকডাউনে কয়েক দফায় সংগঠনের পরিবহন শ্রমিকদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অটো টেম্পু ও সিএনজি চালিত অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন ১৫৬৯ এর সাধারণ সম্পাদক মো. আলম জানান, করোনা মহামারী পরিস্থিতিতে বিশ্বের অর্থনৈতিক বিপর্যয় ও তার প্রভাব কুমিল্লার সকল শ্রমিক ভাইদের মাঝে ভয়াবহ আকার ধারণ করায় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। সরকারি ভাবে ত্রান সামগ্রী বিতরণ করলেও শ্রমিক ইউনিয়ন এর কিছু দ্বায় দ্বায়িত্ব আছে বিদায় সরকারের পাশাপাশি শ্রমিক ইউনিয়নটি শ্রমিকদের সহযোগিতা করে যাচ্ছি।
তারই ধারাবাহিকতায় সংগঠনের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে প্রথম দফায় এক হাজার শ্রমিক ভাইদের মাঝে মাস্ক ও হ্যান্ডসেটাইজার বিতরণসহ ৭০০ প্রমিকদের জন্য চাল, ডাল, তেল, আলু ও লবণসহ বিভিন্ন খাদ্য সহায়তা প্রমিক পরিবার সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সর্বশেষ গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া ১৪ দিনের কঠোর লকডাউনে পরিবহন শ্রমিকদের পূর্বের ন্যায় এবারও ২০০ প্যাকেট উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।