ঢাকা | | বঙ্গাব্দ

দুই সহস্রাধিক কর্মী নিয়ে শহীদ মিনারে এমপি সীমার শ্রদ্ধাঞ্জলি ও র‌্যালী

author
Reporter

প্রকাশিত : Apr 17, 2026 ইং 135 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

দুই সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে কুমিল্লার সংরক্ষিত নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার র‌্যালী এবং শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন।

রবিবার সকালে একুশে ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কুমিল্লার টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং দুই সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে কুমিল্লার কান্দিরপাড় থেকে রানীর বাজার সড়কে এই র‌্যালী করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে উপস্থিত নেতাকর্মীদের ভাষা শহীদের স্মরণে শপথ বাক্য পাঠ করান।  

র‌্যালীতে নেতৃত্বদেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।

শ্রদ্ধাঞ্জলি ও র‌্যালিতে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার চেম্বার অব কমার্সের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিক সিকদার এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, শ্রমিকলীগসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS