ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লার মহাসড়কে ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নিলো ছিনতাইকারীরা

author
Reporter

প্রকাশিত : Mar 27, 2026 ইং 142 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনে কফি হাউজ সংলগ্ন ওভার ব্রিজের নিচ থেকে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক চাকুরিজীবী অপহরণের করে সর্বস্ব লুটে নিয়েছে ছিনতাইকারীরা । তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়ার আঃ রশিদের ছেলে। অপহরণের ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ভিকটিম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ ব্যক্তিকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহিদুল একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকুরি করেন। পারিবারিক কাজে গ্রামে আসেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনে। ঠিক সেই মূহুর্তে একটি প্রাইভেটকার তার সামনে এসে ঢাকায় যাওয়ার জন্য ভাড়া ঠিক করে। অল্পদূর যাওয়ার প্রাইভেটকারে থাকা তিনজনের একজন তার মুখ চেপে ধরে এবং সব কিছু ছিনিয়ে নেয়। তার কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা,  ২ টি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল (যার মূল্য  ৫৫ হাজার টাকা) এবং একটি ব্যাংক এশিয়ার এটিএম কার্ড নিয়ে যায়। এরপর কার্ড দিয়ে ১২ হাজার টাকা উত্তোলন করে ওই ছিনতাইকারীরা। 

ভুক্তভোগি জাহিদ জানায়, মোবাইল ফোনে আত্মীয়স্বজনের  কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিকাশে টাকা পাঠানোর জন্য আমাকে লোহার রড ও হাতুরি দিয়ে বেদম মারধর করা হয়। জোরপূবর্ক আমার স্ত্রীর সাথে কথা বলায় অপহরণকারীরা। তারা আমাকে বলতে বলে যে, আমি এক্সিডেন্ট করেছি টাকা লাগবে এবং বিকাশে পাঠাতে। বিষয়টি আমার স্ত্রী বুঝতে পেরে পরবর্তীতে টাকা পাঠায়নি। তারা হুমকি দেন টাকা না পাঠালে আমাকে খুন করে ফেলবে। অবশেষে তারা ব্যর্থ হয়ে আমাকে মারতে মারতে জাগুরঝুলি মহাসড়কের পাশে ফেলে যায়। পরে কিছুক্ষণ পর বাড়িতে ফোন করি এবং বাড়ির লোকজন এসে আমাকে ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য জাহিদ ঢাকায় রয়েছেন। 

এই বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক বলেন, এই চক্রটিকে ধরতে আমাদের পুলিশের একটি গ্রুপ তৎপর রয়েছে। আশা করছি খুব শীঘ্রই তাদেরকে ধরতে সক্ষম হব। বিষয়টির প্রতি প্রশাসন নজর রাখছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS