ঢাকা | | বঙ্গাব্দ

হাতে চারা গাছ নিয়ে ধর্ষণবিরোধী শপথ

author
Reporter

প্রকাশিত : Apr 21, 2026 ইং 158 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

এক হাতে গাছের চারা, অন্য হাতে ধর্ষণকে লাল কার্ড। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার কুমিল্লা সদরের বিবারবাজার উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন ভূইয়া।

লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করেন। এরপর শিক্ষার্থীদের গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। শিক্ষার্থীরা বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি এম আনোয়ার মজুমদার, অর্থ সম্পাদক মনির হোসাইন, চৌদ্দগ্রাম শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়, সদস্য মেহেদী রাতুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল বলেন, তাঁরা প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৫৫টি জেলায় এ পর্যন্ত প্রায় ৯০ হাজার ৩০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।






নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS