ঢাকা | | বঙ্গাব্দ

নগরীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূবর্ক সম্পত্তি দখল, বাধায় হত্যার হুমকি

author
Reporter

প্রকাশিত : Mar 18, 2026 ইং 86 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর কালিয়াজুরিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূবর্ক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে একটি পক্ষের বিরুদ্ধে। দখল কর্মকাণ্ডে বাধা প্রদানে মিথ্যা মামলা, হত্যার হুমকি ও মারধরের চেষ্টার অভিযোগও উঠেছে ওই পক্ষের লোকজনের বিরুদ্ধে। এমন একটি অভিযোগ করেছেন কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে মো. নুরুল ইসলাম (৫৮)। কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তিনি এই অভিযোগ করেন। 

আদালতের নির্দেশ অমান্য করে জোরপূবর্ক সম্পত্তি দখলে অভিযুক্তরা হলেন, কুমিল্লা নগরীর কালিয়াজুড়ির মৃত আবদুল আউয়াল পাটোয়ারীর ছেলে এনামুল হক পাটোয়ারী (৬৫), মো. নরুল ইসলাম (৫০) ও পাশ্ববর্তী এলাকা বিষ্ণুপুরের পেশকার বাড়ির জামাল। এছাড়া এই অভিযোগে আরও ৩/৪ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। 

ভুক্তভোগী নুরুল ইসলাম অভিযোগে জানান, নগরীর কালিয়াজুরির শান্তিবাবুর বাড়ির উত্তর পাশের একটি খালি জায়গা তার ক্রয় করা সম্পত্তি। যার সাবেক দাগ নং ১২৫। বর্তমানে এটি একটি ডোবা। কুমিল্লার অতিরিক্ত ১নং আদলতে ওই সম্পত্তি নিয়ে মামলা চলমান রয়েছে। উক্ত সম্পত্তি দখল এবং ভরাটের নিষেধাজ্ঞা জারি রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা শর্তেও অভিযুক্তরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। 

তিনি বলেন, সর্বশেষ গত (১৩ নভেম্বর) আমার ক্রয়কৃত সম্পত্তিটি অভিযুক্তরা দলবল নিয়ে দখলের উদ্দেশ্যে ডোবাটি মাটি দিয়ে ভরাট করতে শুরু করে। সংবাদ শুনে আমি দখল কাজে বাধা প্রদানের চেষ্টা করলে হুমকি দিয়ে জানায় সম্পত্তি জোরপূর্বক দখল করবে এবং দ্বিতীয়বার বাধা প্রদান করতে আসলে খুন করে ফেলবে। তারপর ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা ঠেলা ধাক্কা দিয়ে আমাকে মারধরের চেষ্টা করে এবং জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করে এনামুল হক পাটোয়ারী ও তার লোকজন। 

তিরি আরও বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূবর্ক আমার ক্রয়কৃত সম্পত্তি দখল কাজে পরবর্তীতে আমি লোকজন নিয়ে বাধা প্রদান করলে ঘটনাস্থলে দাঙ্গা ও হাঙ্গামা এমনকি আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে। এই বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও কাউন্সিলরসহ সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করার পরও অভিযুক্তরা কাউকে মান্য করেননি এর পূর্বে। যার কারণে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।     

সম্পত্তি দখল ও হত্যার হুমকির ঘটনায় অভিযুক্ত এনামুল হক পাটোয়ারীর সাথে কথা বলতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। 

অভিযোগের তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী মডেল থানার এএসআই রুহুল আমিন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সম্পত্তি দখলের প্রমাণ মিলিছে। দখল ও হত্যার হুমকির বিষয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাঙ্গামার ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গঠতে পারে। যার কারণে দুইপক্ষকেও থানায় আসার জন্য বলা হয়েছে। সম্পত্তি নয় দ্বন্দ্বের বিষয়টি সমাধান করতে চেষ্টা করবো।


     




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS