ঢাকা | | বঙ্গাব্দ

কুসিক মেয়র প্রার্থী সাক্কুর পোস্টার ছিড়া ও মাইক ভাঙচুরের অভিযোগ

author
Reporter

প্রকাশিত : Mar 29, 2026 ইং 108 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

গভীর রাতে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুর পোস্টার ছিড়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। 

মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, গতকাল গভীর রাতে হেলমেট পরিহিত কতিপয় দুষ্কৃতিকারী মোটরসাইকেল করে এসে নগরীর চকবাজার হতে কান্দিরপাড় এলাকায় দেয়াল ঘড়ি প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে অন্য প্রতিকের পোস্টের ঝুলিয়ে দেয়।

তিনি বলেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। তিনি আমাকে খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমি পোস্টার ছিড়ার অভিযোগ শুনেছি। ঘটনাস্থলে গিয়ে খবর নিয়ে বলতে হবে। বিষয়টি স্পর্শকাতর তাই বিস্তারিত না জেনে কিছু বলা যাচ্ছেনা। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS