ঢাকা | | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় স্বতন্ত্র ও আ’লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৩, অফিস-গাড়ি ভাংচুর

author
Reporter

প্রকাশিত : Mar 12, 2026 ইং 101 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী আবু জাহের (আনারস প্রতীক) ও আওয়ামী লীগের প্রার্থীর (নৌকা প্রতীক) জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থকদের মধ্যে পাল্টিাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার সবুজপাড়া, বড়ধুশিয়া ও ধান্যদৌল এলাকায় পৃথক এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ভাংচুর করা হয়েছে আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় ও প্রচারণায় ব্যবহৃত একটি গাড়ি। সংঘর্ষে দুই পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকেই উপজেলার সবুজপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস বানানো নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর রাত ১০টা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় আনারস প্রতীকের প্রার্থীর অফিস ভাংচুর করা হয়। এই খবরে বড়ধুশিয়া ও ধান্যদৌল এলাকায় ছড়িয়ে পড়লে সেখানেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় ধান্যদৌল এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী একটি প্রাইভেটকার ভাংচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আলহাজ্ব আবু জাহের ও আওয়ামীলগের নৌকা প্রতীকের জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থকদের মধ্যে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়ি ভাংচুরের তথ্য নিশ্চিত নই, তবে ৩ জন আহতের খবর শুনেছি। আমরা পুলিশ পাঠিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

উল্লেখ, আগামী ১০ ডিসেম্বর এ উপজেলা পরিষদের উপ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী। আর স্বতন্ত প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহেরের ছোট ভাই আলহাজ্ব আবু জাহের।






নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS